ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২৬,  11:43 AM

news image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন এবং ঐতিহাসিক ধরার খালের পুনঃখনন কাজের উদ্বোধনে ময়মনসিংহের ত্রিশালের পথে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসঙ্গীদের নিয়ে সড়কপথে তিনি রওনা হন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে উদ্‌যাপিত হতে যাচ্ছে কবির ১২৭তম জন্মবার্ষিকী। আগামী সোমবার (২৫ মে) জাতীয় কবির জন্মবার্ষিকী হলেও আসন্ন ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে সামনে রেখে এবার অনুষ্ঠানসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে শনিবার থেকেই ত্রিশালে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন এবং সরকারি নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীকে বরণ করতে এরই মধ্যে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে ত্রিশালের নজরুল মঞ্চ। জন্মজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে নান্দনিক সাজসজ্জা ও আলোকসজ্জায় নতুন রূপ পেয়েছে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকা। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়িয়েছেন। কবির জন্মজয়ন্তীকে কেন্দ্র করে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনেও বইছে প্রাণচাঞ্চল্য। ত্রিশালে নজরুলজয়ন্তী উদ্বোধনের আগে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ঐতিহ্যবাহী ধরার খালের পুনঃখনন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।  উল্লেখ্য, ১৯৭৯ সালে এই ঐতিহাসিক খালটির খনন কাজের উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। সরকারি কর্মসূচি শেষে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির বিশেষ সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম