ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

মৌসুমীর শেষ ইচ্ছার বিষয়ে মুখ খুললেন ওমর সানী

#

বিনোদন প্রতিবেদক

১০ এপ্রিল, ২০২৩,  7:59 PM

news image

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরেন পর্দার এই নায়ক। এবার মৌসুমীর শেষ ইচ্ছার বিষয়ে মুখ খুলেছেন সানী। দিন কয়েক আগেই জীবনের শেষ সময়ের কিছু ইচ্ছার কথা প্রকাশ করেছেন এই নায়িকা। আর সেটা নিয়ে চলচ্চিত্রের নির্মাতা থেকে শুরু করে ইসলামি বক্তাসহ বিভিন্ন শ্রেণির মানুষ কথা বলেছেন। রীতিমতো বিষয়টি নিয়ে হইচই শুরু হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে মৌসুমীর ইচ্ছার প্রতি সম্মান জানিয়েছেন। আবার মৌসুমীর কথাগুলো নিয়ে ব্যাপক সমালোচনাও করছেন নেটিজেনরা।

এবার এই ইস্যুতে কথা বলেছেন মৌসুমীর স্বামী ওমর সানী। তিনি বলেন, মৌসুমী জীবনের শেষ কিছু ইচ্ছার কথা প্রকাশ করায়, এটাকে বিভিন্ন জন বিভিন্নভাবে নিয়ে সমালোচনা করছেন। কেউ বলেছেন, এখনই কেন মৌসুমী সব কিছু বন্ধ করছেন না? সব কিছু ডিলিট করছেন না? তাদের কাছে আমার প্রশ্ন, এখন কেন করবেন মৌসুমী? তিনি তো বলেছেন মৃত্যুর পরের কথা। তবে মৌসুমী যা বলেছেন ভীষণ চমৎকার কথা বলেছেন। ওমর সানী আরও বলেন, মৌসুমী বলেছেন- আমার যখন মৃত্যু হবে, তখন যেন আমার লাশটা কেউ না দেখে। ক্ষমা চেয়েছেন, সেই সঙ্গে হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তার এই ইচ্ছাগুলোকে আমি স্বাগত জানাই। তবে মৌসুমীর হৃদয়ে যে ধর্মীয় অনুভূতি তৈরি হয়েছে, এটা আমি সাকসেস বলেই মনে করি। এর আগে, মৌসুমীর লাশ না দেখার আকুতি নিয়ে নিজের মত প্রকাশ করেছেন বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ। এ ছাড়া মৌসুমীর হজ এবং শেষ ইচ্ছা নিয়ে কথা বলেছেন নির্মাতা মালেক আফসারী। পরে এই বিষয়ে কথা বলেন ইসলামি গবেষক ড. মিজানুর রহমান আজহারীও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম