ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

মৌসুমি ফলের পুষ্টিগুণ

#

লাইফস্টাইল ডেস্ক

০১ জুন, ২০২২,  10:27 AM

news image

দেশে ফলের স্বাদ অন্য কিছুতে নেই। মৌসুমী ফলে পুষ্টিগুণের পাশাপাশি রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। তরমুজ ও আমের পুষ্টিগুণ নিয়ে বিস্তারিত জানিয়েছেন বারডেমের চিফ নিউট্রিশন অফিসার ও বিভাগীয় প্রধান আখতারুন নাহার আলো।  এখন আবহাওয়া বেশ উষ্ণ হয়ে উঠেছে। দেহে ঘাম হচ্ছে প্রচুর। ঘামের সঙ্গে বেরিয়ে যাচ্ছে দেহের প্রয়োজনীয় পানি ও খনিজ পদার্থ। এ কারণে সব সময় একটা ক্লান্তি অনুভূত হয়। গরমের সময় পাওয়া যায় সব রসালো ফল। এ ফলই আমাদের শরীরে পানির জোগান দেয় ও খনিজ লবণের ঘাটতি মেটায়। বেশ কয়েকটি ফল এ সময় দেখা যায়। যেমন- তরমুজ, বাঙ্গি, কচি তাল, লিচু, আম, কাঁঠাল ইত্যাদি।

তরমুজ : এই ফলে ক্যালরির মাত্রা কম তবে পুষ্টিগুণ বেশি। এতে লৌহ ও ভিটামিনের পরিমাণ বেশি আছে বলে রক্তস্বল্পতা, রাতকানা রোগ ও মূত্র সংক্রামণ রোধ করতে সাহায্য করে। কিডনি সবল রাখতেও তরমুজের রস সাহায্য করে। এ ছাড়া টাইফয়েডের রোগীকে বারবার তরমুজের রস দিলে জ্বরের মাত্রা কমে আসে। তরমুজের রস ও মাল্টার রস একত্রে মধু ও বরফ দিয়ে খেলে উপাদেয় হয়।

আম : কাঁচা আমে শর্করা ও পেপটিনের পরিমাণ বেশি থাকে। আমের আকারের ওপর এর ক্যালোরি নির্ভর করে। পাকা আমে ৬০ শতাংশ বিটা ক্যারোটিন থাকে। ক্যারোটিনের উপস্থিতির জন্য চোখ ও ত্বকের জন্য আম খুবই উপকারী। এটি কোষ্ঠকাঠিন্য সারাতে কার্যকর। কাঁচা আমের শরবত লিভারের টনিক হিসাবে কাজ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম