ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মৌলভীবাজারে ৪ শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুন, ২০২২,  7:53 PM

news image

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে মৌলভীবাজারের জুড়ি, বড়লেখা, কুলাউড়া, সদর ও রাজনগর উপজেলার প্রায় চার শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। একইসঙ্গে দেখা দিয়েছে পাহাড়ধসের শঙ্কা। সোমবার (২০ জুন) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। তবে জেলার নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানায়, বকুশিয়ারা নদী ও হাকালুকি হাওরের পানি বেড়েছে। এতে ১০টি ইউনিয়নের ২০০ গ্রাম প্লাবিত হয়েছে। বন্যাকবলিত হয়েছেন ৫০ হাজার মানুষ। কুলাউড়া উপজেলায় অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

নদ-নদীসহ হাকালুকি হাওরের পানি বাড়ায় ভূকশিমইল, ভাটেরা, জয়চন্ডী, ব্রাহ্মণবাজার, কাদিপুর ও কুলাউড়া সদরসহ ১৩টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি। এ ছাড়াও জুড়ী উপজেলার তিনটি, সদর উপজেলার ছয়টি এবং রাজনগর উপজেলার চারটি ইউনিয়নের এক লাখ মানুষ পানিবন্দি হয়েছেন। রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ওয়াবদা বেড়িবাঁধের উত্তর পাশে কুশিয়ারা নদীর তীরের রামপুর, সুরিখালসহ ২০ গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, পুরো জেলায় প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি। বানভাসি মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম