ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২১ মে, ২০২২,  10:56 AM

news image

মৌলভীবাজারের রাজনগরে আসামি ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এ সময় গ্রেফতার তিন আসামিসহ আহত হয়েছেন সাতজন। শনিবার (২১ মে) ভোর ৫টার দিকে রাজনগর উপজেলার ময়নার দোকানের সামনে একটি গাছের সঙ্গে পুলিশ ভ্যানের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ভোরে আসামি ধরতে পুলিশের একটি দল রাজনগরের উত্তর ভাগে যায়। তিনজন আসামি ধরে নিয়ে আসার পথে তাদের গাড়িটি যখন ময়না মিয়ার দোকানের সম্মুখে আসে তখন আকস্মিকভাবে গাড়ির চাকা ছিদ্র হয়ে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাজনগর থানা পুলিশের এক এসআই সমীরণ চন্দ্র মারা যান। আহত হয়েছেন পাঁচজন পুলিশ সদস্য ও তিনজন আসামি। তাদের মৌলভীবাজার সদর ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম