ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

মৌলভীবাজারের হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যুৃ

#

নিজস্ব প্রতিনিধি

২০ এপ্রিল, ২০২৩,  10:47 AM

news image

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, নয়া গ্রামের মৃত দারগ আলীর ছেলে কৃষক আব্দুস শহিদ (৬০) বুধবার সকালে হাকালুকি হাওরে তার কৃষি জমিতে কাজ করতে যান। তপ্ত দুপুরে সেখানে প্রচণ্ড গরমে আব্দুস শহীদ অসুস্থতা বোধ করেন। এ অবস্থায়ও তিনি জমির পাশে একটি খাল থেকে মাছ শিকার করেন। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মাছসহ বাড়ির দিকে রওয়ানা হন এবং বাড়ির কাছাকাছি এসে তিনি হিট স্ট্রোকে রাস্তার ওপরে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। জুড়ী জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মো. মনিরুল ইসলাম জানান, আব্দুস শহিদ কৃষি জমিতে কাজ শেষে জমির পাশে খাল থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। হঠাৎ পথিমধ্যে প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন। জাফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা হিট স্ট্রোকে আব্দুস শহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম