ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

মৌরি দিয়ে রূপচর্চা!

#

লাইফস্টাইল ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২৩,  3:36 PM

news image

শীতের সময় সাধারণ এক সমস্যা ত্বকের রুক্ষতা। অন্য যে কোনো সময়ের তুলনায় কয়েকগুন বেড়ে যায় সমস্যাটি। আর এই সমস্যা দূর করতে নানা রকম কেমিক্যালযুক্ত ক্রিমও ব্যবহার করা হয়ে থাকে যেটি ত্বকের জন্য বেশ ক্ষতিকর। তাই ঘরের জিনিস দিয়েই রূপচর্চা শুরু করে দিতে পারেন। আর সেটি হতে পারে মৌরি। মৌরি দিয়ে রূপচর্চা বেশ প্রাচীন একটি পদ্ধতি।

মৌরি দিয়ে রূপচর্চার নিয়ম:

মৌরি ও ওটমিলের প্যাক: প্রথমে মৌরি ও ওটমিল গুঁড়া করে নিন। এবার এই গুঁড়ার সাথে বাকি উপকরণগুলো মেশান। ভালো করে মেশান যাতে একটা ঘন পেস্ট তৈরি হয়। মৌরিটা ভালো করে গুঁড়া করতে হবে। এবার এই পেস্টটা মুখে লাগান। ১০ মিনিট রাখুন। প্যাক যেনো খুব বেশি শুকিয়ে না যায়, তাই ১০ মিনিটের বেশি রাখার দরকার নেই। তারপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। প্যাকটি সপ্তাহে দুদিন অথবা সময় না পেলে একদিন করুন ব্যবহার করতে হবে।

মৌরির টোনার বানাবেন যেভাবে : একটি পাত্রে পানি গরম করুন। পানি ফুটলে তাতে মৌরিগুলো দিয়ে ভালো করে ফোটান। দেখবেন পানির রং পুরো হলুদ হয়ে যাবে, তখন নামিয়ে নিন। এবার এতে চাইলে কয়েক ফোঁটা মৌরির তেলও যোগ করতে পারেন। না হলে এই পানি ঠান্ডা হলে, একটা বোতলে ঢেলে নিন। এবার তুলোয় নিয়ে এটা মুখে লাগান ভালো করে। এটা খুব ভালো একটা প্রাকৃতিক টোনার। ফ্রিজে রেখে দিন। আর প্রতিদিন এই টোনার লাগান। দেখবেন স্কিন কেমন ফ্রেশ লাগছে।

চোখের ফোলা ভাব কমাতে মৌরি : প্রথমে ঠান্ডা পানিতে মৌরি ভিজিয়ে রাখুন। তারপর গুঁড়া করে নিন। এবার এই গুঁড়া একটা পরিষ্কার কাপড়ে রাখুন। কাপড়ে সামান্য একটু পানি দিন। এবার কাপড়ের মুখ বন্ধ করে দিন। ওটা চোখের নীচের ফোলা জায়গায় চেপে ধরুন কিছুক্ষণ। পুরো চোখেই এইভাবে আস্তে আস্তে দিন। অবশ্যই চোখ বন্ধ করে দেবেন। সপ্তাহে তিনদিন করুন এভাবে। এটা চোখের অ্যালার্জি, চোখ লাল হয়ে যাওয়া ও চোখের ফোলা ভাব কমাতে অনেকটাই সাহায্য করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম