ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

মোহাম্মাদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেকারি ব্যবসায়ী আহত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৫,  11:06 AM

news image

রাজধানীর মোহাম্মাদপুর থানার রায়েরবাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেকারি ব্যবসায়ী হাফিজুর রহমান (৩৫) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশায় করে যাওয়ার সময় চারজন ছিনতাইকারী তার পথরোধ করে। একপর্যায়ে তারা হাফিজুরকে ছুরিকাঘাত করে আহত করে এবং তার সঙ্গে থাকা নগদ ২ হাজার ৭০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহত হাফিজুর রহমান বাগেরহাটের কচুয়া উপজেলার আলিপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর মোহাম্মাদপুরের বাশিলা এলাকায় বসবাস করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম