ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে স্বর্ণের দামে বড় ধস যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট সীতাকুণ্ডে মসজিদে মিললো ইমামের ঝুলন্ত মরদেহ ৩৯ বছরেও ফুটবলের সিংহাসনে তিন প্রজন্মের রাজপুত্র লিওনেল মেসি সময়ের আবর্তন মুমিনকে সচেতন করে তোলে ঘানার সঙ্গে ড্র, তবু আতঙ্কের কিছু দেখছে না ইংল্যান্ড বিপৎসীমার নিচে তিস্তার পানি, স্বস্তিতে পাড়ের মানুষ

মোরেলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্বোধন

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুলাই, ২০২২,  4:28 PM

news image

সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও “ নিরাপদ  মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ " এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে রবিবার জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা চত্তর থেকে একটি র‌্যালি বের হয়ে মোরেলগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে  আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের  উদ্বোধন  করেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি  এ্যাড. আমিরুল আলম মিলন।   উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  বিনয় কুমার রায়। সম্মানিত বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো.শাহ-ই আলম বাচ্চু ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা  ছাবুল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহসান মল্লিক, উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি  মোঃ  মুনসুর আলী, সাধারন সম্পাদক আল আমীন বিভিন্ন ইউনিয়নের মৎস্য জিবি লীগের নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম