ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

মোরেলগঞ্জে নিজ ঘরে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধের

#

নিজস্ব প্রতিনিধি

১১ জুন, ২০২৩,  11:53 AM

news image

বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ ঘরে পুড়ে নিহত হয়েছেন আলী আকবর ফরাজী (৭০) নামে এক বৃদ্ধ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বহরবুনিয়া ইউনিয়নের পূর্ব বহরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আলী আকবর ফরাজী ওই গ্রামের হরমুজ আলী ফরাজীর ছেলে। ঘটনার রাতে টিনশেড পাকা ভবনের ওই বসতঘরে তিনি একা ছিলেন। বৃদ্ধ আলী আকবরের ছোট ভাই আব্দুল মন্নান ফরাজী বলেন, আলী আকবর দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বাড়িতে একা থাকেন। তার ৩ মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তবে তারা কেউ বাড়ি থাকে না। তার স্ত্রীও মারা গেছেন ৩ বছর আগে। রাত আড়াইটার দিকে হঠাৎ প্রতিবেশীরা তার ঘরে আগুন দেখে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে আলী আকবর ফরাজীর গোটা শরীর পুড়ে গেছে। ইউনিয়ন চেয়ারম্যান মো. রিপন হোসেন তালুকদার বলেন, আলী আকবর ফরাজী ঘরে একা ছিলেন। আগুনে পুড়ে সে মৃত্যুবরণ করেছে। কীভাবে ঘরে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে মোরেলগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম