ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

মোবাইল কিনে না দেওয়ায় ম-বাবার সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৮ অক্টোবর, ২০২২,  2:08 PM

news image

পাবনার ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজের রাইফা তামান্না (১৫) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ অক্টোবর) রাতে উপজেলা সদরের কদমতলা ঈদগাহ রোড এলাকার ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। রাইফা চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। তার বাবা আব্দুর রউফ বর্তমানে সাঁথিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই)। এর আগে তিনি ঈশ্বরদী থানায় কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে তামান্নার কক্ষের দরজায় ধাক্কা দিয়ে সাড়া পাচ্ছিলেন না তার মা। পরে দরজা খুলে দেখতে পান তার মেয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার সহপাঠীরা জানান, বেশ কিছু দিন ধরে তামান্না তার বাবা-মায়ের কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার জন্য বায়না করছিল। তার মা এসএসসি পরীক্ষার পর তাকে মোবাইল কিনে দিতে রাজি হন। কিন্তু সে তা মানতে না পেরে অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে জানান তারা। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম