ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

মোবাইলে গেম খেলতে বাধা, মাকে গুলি করে হত্যা করলেন ছেলে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুন, ২০২২,  11:24 AM

news image

মোবাইলে গেম খেলতে বাধা দেওয়ায় মাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ১৬ বছর বয়সি এক ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে। লখনউ পুলিশ বলেছে, সোমবার সকালের দিকে ওই কিশোর তার বাবার লাইসেন্স করা রিভলবার দিয়ে মায়ের মাথায় গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান। পুলিশ বলছে, ছেলেটি মোবাইল গেমে আসক্ত ছিল। এর আগে গেম খেলা নিয়ে মা-ছেলে মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। খবর এনডিটিভির। পুলিশ আরও বলেছে,

মায়ের মৃত্যুর পর তার মৃতদেহ লুকিয়ে ফেলে ছেলেটি এবং নয় বছর বয়সি ছোট বোনের সঙ্গে দুদিন বাড়িতেই থাকে। মৃতদেহের দুর্গন্ধ আড়াল করতে ছেলেটি রুমের মধ্যে রুম ফ্রেশনার ব্যবহার করতো। আর বোনকে এই ঘটনা কাউকে না বলতে হুমকি দেয়। প্রথমে ঘটনা আড়াল করতে ছেলেটি একটি বানোয়াট গল্প ফাঁদে এবং তার বাবাকে বলে যে, তার মাকে কাজের জন্য বাড়িতে আসা এক ইলেকট্রেশিয়ান গুলি করে হত্যা করেছে। তার বাবা সেনাবাহিনীতে চাকরি করেন। বর্তমানে পশ্চিমবঙ্গে তাঁর পোস্টিং। লখনউ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা এসএম কাসিম আবিদি বলেছেন, ‘সে (কিশোর) একই গল্প পুলিশকেও বলেছে। কিন্তু আমরা তদন্ত করে দেখি তার গল্পটি পুরোপুরি কাল্পনিক। পরে আমরা তাকে আমাদের হেফাজতে নিয়েছি।’ তিনি আরও বলেন, পরবর্তী সময়ে পুলিশের জিজ্ঞাসাবাদে ছেলেটি অপরাধের কথা স্বীকার করেছে। ঘটনার তদন্ত চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম