ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

মোটরসাইকেল থেকে পড়ে কলেজ শাখা ছাত্রলীগনেতা নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০২৩,  11:18 AM

news image

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা তার বান্ধবী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা গেলেও পালিয়ে গেছেন চালক। নাটোরের সিংড়া উপজেলায় এ ঘটনা ঘটেছে। নিহতের নাম অভি রহমান (২২)। জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের নিংগইন এলাকায় মোটরসাইকেলকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান অভি। তিনি ছাতারদিঘী ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে এবং সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ওই কলেজ শাখা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন। সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, অভি তার বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে করে সিংড়া থেকে নাটোর শহরে যাচ্ছিলেন। এ সময় নিংগইন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন অভি। এ সময় তার বান্ধবী আহত হন। স্থানীয়রা এগিয়ে আসার আগেই ট্রাক রেখে পালিয়ে যান চালক। লাশ উদ্ধারের পর থানায় আনা হয়েছে। আহত অবস্থায় তার বান্ধবীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম