ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষেএকই পরিবারের ৩ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুলাই, ২০২২,  10:26 AM

news image

পাবনার সাঁথিয়ায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে। নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার জালাপুর গ্রামের রুস্তম আলীর ছেলে জুয়েল (৩০), রবি চানের ছেলে সুরুজ্জামান (৩৯) ও অপরজন উভয়ের চাচা জুরান মোল্লার ছেলে মতিন (৬০)। নিহতরা একই পরিবারের আপন চাচা ভাতিজা। স্থানীয়রা জানান, শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় একই পরিবারের ৩ জন মোটরসাইকেলে করে সিরাজগঞ্জের শাহজাদপুরের দিকে যাচ্ছিল।

এ সময় পাবনার ছোট পাথাইল হাট নামক স্থানে একটি অটোভ্যানের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছেঁচড়ে গেলে বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান এসে তাদের ওপর চাপা দিলে মতিন ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা জুয়েল ও সুরুজ্জামানকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারা মারা যায়। সাঁথিয়া থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের মৃতদেহ রাতেই পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম