ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম বহিরাগতদেরকে অবিলম্বে ঠাকুরগাঁও ছাড়ার নির্দেশ দুই মাস পর ফের বাংলাদেশে বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চোর ধরে গণপিটুনি, নিহত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর

মোংলায় বাড়ছে শীতের প্রকোপ, ঘন কুয়াশায় সড়ক-নৌপথে যান চলাচল ব্যাহত

#

০৭ জানুয়ারি, ২০২৬,  4:56 PM

news image

মোংলায় পৌষের প্রচণ্ড শীত জেঁকে বসেছে। শীতে জবুথবু মোংলার উপকূলে। সাগর ও সুন্দরবন সংলগ্ন এ উপকূলে গত কয়েকদিন ধরে বেড়েছে শীতের প্রকোপ। ঘন কুয়াশায় সড়কে যান চলছে হেডলাইট জ্বালিয়ে। আর কুয়াশায় ঢাকা নদী।  কুয়াশার মধ্যে শতশত কর্মজীবী মানুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছে খেয়া নদী। আর ঘন কুয়াশায় বন্দরে অবস্থানর বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস ও পরিবহণ কাজ ব্যাহত হচ্ছে। দুর্ঘটনা এড়াতে বড় বড় নৌযান চলাচল বন্ধ রয়েছে। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। গাড়ি চালক মহসিন মৃধা ও জাকারিয়া হাওলাদার বলেন, কুয়াশায় রাস্তা কিছু দেখা যাচ্ছে না। হেডলাইট চালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। আর শীতে তো কষ্ট হচ্ছেই। ঘরে বসে থাকলে তো পেট চলবে না। ফেরির ড্রাইভার সোহরাব হোসেন বলেন, কুয়াশায় নদীতে কিছু দেখা যাচ্ছে না। কুয়াশার মধ্যে চালাচলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। কারণ এ চ্যানেল দিয়ে প্রচুর নৌযান চলাচল করে।  কার্গো জাহাজের মো. আনোয়ার হোসেন বলেন, বন্দরের হাড়বাড়িয়া থেকে মাল বোঝাই করে বসে আছি। কুয়াশায় জাহাজ চালানো যাচ্ছে না, কুয়াশা কমলে জাহাজ নিয়ে নওয়াপাড়া যাবে। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, শীত ও কুয়াশা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। এরমধ্যে আবার শীতের প্রকোপ বাড়ার আভাস রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম