ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের কানাডার উত্তরাঞ্চলের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী এআই নিয়ন্ত্রণ নিয়ে বড় চুক্তির ঘোষণা ট্রাম্পের মা-বাবার খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল শিশুর সাংবাদিক থেকে উগান্ডার তোরো রাজ্যের রাজা হলেন কিজানাঙ্গোমা ১১৫ অভিযোগের প্রায় সবকটিতেই দোষী ম্যানসিটি, যা বলল ক্লাব হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মে মাসে ঢাকার ৫ এলাকায় কলেরার ১ম ডোজ টিকা দেয়া হবে

#

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২২,  8:52 PM

news image

সারা দেশে ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রাজধানীতেও ধীরে ধীরে কমছে প্রকোপ। তারপরও সরকারি সব হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রতিরোধ ব্যবস্থা হিসেবে রাজধানীর ৫টি এলাকায় আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে, কলেরা টিকাদান কর্মসূচি। গত মার্চে হঠাৎই রাজধানীতে বাড়ে ডায়রিয়ার প্রকোপ। আইসিডিডিআর,বি বলছে ডায়রিয়া আক্রান্তের ২০ শতাংশই কলেরা রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমুল ইসলাম জানায়, গত এক সপ্তাহে সারা দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭৫৬ জন। আর ৩ মাসে ২ লাখ ৮১ হাজার ৪২ জন। অধিদপ্তর বলছে, দেশে ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে রাজধানীর ৫টি এলাকায় দেয়া হবে কলেরার টিকা। বাংলাদেশকে ৪৭ লাখ ডোজ কলেরার টিকা দিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডায়রিয়ায় দেশে বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিললেও তা নিশ্চিত করতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম