ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মেয়েরা কেন বেশি আম খাবেন

#

লাইফস্টাইল ডেস্ক

২৬ মে, ২০২২,  11:08 AM

news image

স্বাদে আমকে টেক্কা দিতে পারে গ্রীষ্মে এমন ফল কমই রয়েছে। শুধু কি স্বাদ, গুণের দিক থেকেও আম বিশেষ স্থান দখল করে আছে। বিশেষ করে নারীদের জন্য আম কিন্তু ভীষণ উপকারী। পেট থেকে ত্বক, চুল বিভিন্ন সমস্যা সমাধানে আমের ভূমিকা অস্বীকার কারার উপায় নেই। পুষ্টিবিদদের মতে, আমের শাঁস থেকে আঁটি পুরোটা থেকেই উপকার পাওয়া সম্ভব। কোলেস্টেরলের মাত্রা কমাতে: আমে রয়েছে উচ্চ পরিমাণে ভিটামিন সি, সেই সঙ্গে ফাইবার। রক্তে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে আম। তাই পরিমাণ বুঝে নিয়মিত আম খেতে পারেন মধু মাসে।

স্তন ক্যানসারের ঝুঁকি কমায়: আমের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্ট, যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি কমাতেও সাহায্য করে আম। এমন গরমে স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন আম।  

দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে: মানুষের শরীরে প্রয়োজনীয় ভিটামিন ‘এ’-র চাহিদার প্রায় ২৫ শতাংশের জোগান দিতে পারে আম। সবারই কমবেশি জানা যে, ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী। আম দৃষ্টিশক্তি বৃদ্ধি করে।

ত্বকের যত্নে: ত্বকের যত্নেও দারুণ ভূমিকা রাখে আম। আমের আঁশে থাকা ভিটামিন সি ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়। আম বাটা মাখলেও ত্বকের রোমকূপে জমে থাকা ময়লা পরিষ্কার হয়। ভ্যাপসা গরমে ত্বকের যত্ন নিতে ভরসা রাখতে পারেন আমে। 

হজমশক্তি বৃদ্ধি করে: যারা হজমের সমস্যায় ভুগে থাকেন, গরমে সুস্থ থাকতে আম খেতে পারেন। আমে রয়েছে উপকারী উৎসেচক, যা শরীরের প্রোটিন অণুগুলো ভেঙে ফেলতে সাহায্য করে এবং হজমশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। তবে বেশি বেশি আম খেলে উল্টো ফল হতে পারে। তাই বুঝে খাবেন, ঠিক কতটুকু প্রয়োজন। কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় স্বাস্থ্যের জন্য। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম