ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০২৩,  4:35 PM

news image

মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে আফতাব আলী ওরফে চিনু মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের তার নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই ইউনিয়নের গিয়াসনগর গ্রামের কাছিম আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে থানায় এক প্রেস ব্রিফংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক। তিনি জানান, ধর্ষণের শিকার ওই মেয়ে লেখাপড়া করে। দেড়মাস আগে তার মা কাজের উদ্দেশ্যে প্রবাসে যান। তিনি প্রবাসে যাওয়ার পর থেকে চিনু মিয়া তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে নিজবাড়িতে থাকতেন। গত শনিবার রাতে তার মেয়ে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে মেয়েটি ঘুমে থাকা অবস্থায় তার বাবা চিনু মিয়া তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ওসি জানান, ধর্ষণের শিকার মেয়েটি সোমবার লস্করপুরে তার নানাবাড়িতে গিয়ে বিষয়টি জানালে মঙ্গলবার সকালে ধর্ষিতার নানি থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরই ধর্ষক চিনু মিয়ার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ওসি আরও জানান, এ বিষয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম