ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার দেশে স্বর্ণের দামে বড় ধস যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট সীতাকুণ্ডে মসজিদে মিললো ইমামের ঝুলন্ত মরদেহ

মেয়র জাহাঙ্গীর আলমকে ১ মাসের কারাদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

১২ অক্টোবর, ২০২৩,  10:37 AM

news image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করার ঘটনায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তাকে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যথায় তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। উল্লেখ্য, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক। দুর্নীতির মামলায় গত ২ আগস্ট খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। ওই রায়ের পর দিনাজপুর বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীরা প্রতিবাদ সভা করেন। ওই সমাবেশে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ‘বিরূপ’ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে ছড়িয়ে পড়ে। পরে সুপ্রিমকোর্টের চার আইনজীবী হারুন অর রশীদ, মাহফুজুর রহমান রোমান, মো. মনিরুজ্জামান রানা ও শফিক রায়হান শাওন আদালত অবমাননার আবেদন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম