ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্রলীগ কর্মী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুন, ২০২৩,  3:23 PM

news image

টাঙ্গাইলের ধনবা‌ড়ী‌ উপজেলায় ‌মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন ছাত্রলীগ কর্মী নিহত হ‌য়ে‌ছেন। রোববার (২৫ জুন) ধনবা‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টায় উপ‌জেলার বা‌জিতপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার পাচনখালী গ্রা‌মের মৃত আয়নাল হ‌কের ছে‌লে অন্তর আলী (১৬) ও একই এলাকার মিজানুর রহমা‌নের ছে‌লে রিফাত (১৪)। তারা উপ‌জেলার বীরতারা ইউনিয়ন ছাত্রলী‌গের কর্মী ছিলেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, রোববার সকালে বা‌জিতপুর এলাকা অন্তর ও মিজানুর মোটরসাইকেলে যা‌চ্ছিল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের পাশে থাকা মেহগ‌নি গা‌ছের সঙ্গে স‌জো‌রে ধাক্কা লা‌গে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প‌রে আইনগত প্রক্রিয়া শে‌ষে প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম