ঢাকা ০৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী: সমাজসেবার ব্রত নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর আনিস সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে জখম ও নারী হেনস্থার অভিযোগ বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ ‎সঞ্চয় হিসাব অবরুদ্ধ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ইবি শিক্ষিকা নিহতের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা ঈদের ছুটি বাড়ল সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

মেহেরপুরে আত্মহত্যা করেছে এক ফুটবলার

#

নিজস্ব প্রতিনিধি

১৩ নভেম্বর, ২০২২,  11:22 AM

news image

মেহেরপুর সদর উপজেলায় লিজন আহম্মেদ নামের এক ফুটবলার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফুটবলার লিজন ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী সফিরুল ইসলামের ছেলে। লিজন আহম্মেদ ঝাঁউবাড়িয়া ক্লাব ফুটবল টিমের অধিনায়ক। লিজনের আত্মহত্যা নিয়ে গ্রামের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তবে, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন পরিবারের লোকজন কিছুই জানে না। লিজন আহম্মেদের চাচাতো দাদা (দাদার ভাই) আব্দুল হান্নান বলেন, কী কারণে লিজন আত্মহত্যা করেছে আমরা পারিবারিকভাবে কিছুই বুঝতে পারছি না। এ ঘটনায় শুধু পরিবার নয়, গ্রামের মানুষের মাঝে শোকের মাতম শুরু হয়েছে। কারণ, তার মতো ফুটবলার এই এলাকায় এখন নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রামের একটি ছোট মেয়ের সঙ্গে এক সময় লিজনের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। মাস তিনেক আগে সেই মেয়ের বাবা মেহেরপুর সদর থানায় অভিযোগ দিলে সেখান থেকেই মিটমাট করে নেওয়া হয়। সেই মেয়েটি ছোট হওয়ায় আমরাও পারিবারিকভাবে সরে আসার জন্য লিজনকে বুঝিয়েছিলাম। তারপর থেকে আর কোনো কিছু শোনা যায়নি। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তির বিশেষ সুপারিশে লিজনকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম