ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

মেহেরপুরে অস্ত্র-গুলিসহ যুবলীগ নেতা আটক

#

নিজস্ব প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০২৫,  11:07 AM

news image

মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আটক। মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠুকে (৪১) বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র‌্যাব-১২ এর একটি যৌথ দল মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে আটক করে। আটককৃত আরিফুল হক মিঠু মহাজনপুর গ্রামের রেজাউল হকের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে যৌথবাহিনী। মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হবে। তিনি আরও জানান, আরিফুল হক মিঠুর বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে প্রতিবাদে এর আগেও ২০২৩ সালে তাকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসী সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম