ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

মেহেন্দিগঞ্জের মেঘনায় পাথরবোঝাই বাল্কহেড ডুবি, ৪ ক্রু উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৪ আগস্ট, ২০২২,  3:46 PM

news image

মাছউদ শিকদার: বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে ৩২০ টন পাথরসহ একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। বাল্কহেডটিতে থাকা ৪ জন আরোহীকে (ক্রু) জীবিত উদ্ধার করেছে কোষ্টগার্ড। রোববার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলাধীন উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেছেন। কোস্টাগার্ড সূত্রে জানা গেছে, ৩২০ টন পাথর নিয়ে সুনামগঞ্জ থেকে ভোলার উদ্দেশ্যে এমবি রায়হান-১১ নামক বাল্কহেডটি যাচ্ছিলো। পথিমধ্যে বৈরী আবহাওয়ার কারনে উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে ৪ জন ক্রুসহ বাল্কহেডটি ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান কালীঞ্জের একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুততার সাথে ঘটনাস্থলে যায়। উদ্ধার অভিযান চলাকালীন ডুবে যাওয়া বাল্কহেডের ৪ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। যারমধ্যে ১ জন ক্রু শারিরীক আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুননবী জানান, বৈরী আবহাওয়ার কারনে মেঘনা উত্তাল রয়েছে। বাল্কহেডটি উত্তাল মেঘনায় কাত হয়ে ডুবে যায়। যদিও বর্তমানে বাল্কহেডটির নীচের অংশ পানির ওপর থেকে দেখা যাচ্ছে। বাল্কহেডটির ক্রু-দের কোষ্টগার্ড উদ্ধার করেছে, কেউ নিঁখোজ নেই। আর উল্টোভাবে থাকা বাল্কহেডটি সনাক্ত করা সম্ভব হলেও উদ্ধার কাজে সময় লাগবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম