ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

মেসে ফ্যানের সঙ্গে ঝুলছিল শাবিপ্রবি ছাত্রের মরদেহ

#

০৫ অক্টোবর, ২০২৩,  10:55 AM

news image

মেস থেকে আরিফ মিয়া নামে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয় গেইটের পাশে মাদানি কমপ্লেক্সের পার্শ্ববর্তী ভবনের পঞ্চম তলার মেসের সিলিং ফ্যান থেকে ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরিফ মিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়া মাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও জালালাবাদ থানার পুলিশ সদস্যরাও উপস্থিত আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত সাইফুল আলম রোকন জানান, খবর পেয়ে মাদানি কমপ্লেক্সের পার্শ্ববর্তী ভবনের পঞ্চম তলার মেসের সিলিং ফ্যান থেকে ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম