ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন চালু

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২৪,  4:35 PM

news image

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন চালু হয়েছে। কিছু সংখ্যক মেটা ব্যবহারকারী ফিচারটি উপভোগও করলেও সম্প্রতি সকল ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপের মতোই ফেসবুক চ্যাট ও মেসেঞ্জারের চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপটেড হলো। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, এই ফিচারটি নিয়ে মেটা গত কয়েকবছর ধরে পরীক্ষা-নীরিক্ষা করছিল।  ফেসবুক চ্যাট ও মেসেঞ্জার থেকে এই ফিচারটি চালু করতে কিছুই করতে হবে না। স্বয়ংক্রিয়ভাবে মেটা ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারকারীদের ফিচারটি চালু করে দিয়েছে। প্রসঙ্গত, এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক থেকে রেহাই পাওয়া সম্ভব। আজকাল প্রায় সব মেসেজিং অ্যাপে এই ফিচার ডিফল্ট হলেও মেসেঞ্জারে অনেকটা সময় পর এই ফিচারটি চালু করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম