ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

মেসি জাদুতে নু স্টেডিয়ামে অবশেষে জয়ের হাসি মায়ামির

#

স্পোর্টস ডেস্ক

১৮ মে, ২০২৬,  10:49 AM

news image

দীর্ঘ এক মাসের প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে। নতুন নু স্টেডিয়ামে চার ম্যাচ অপেক্ষার পর গতকাল রবিবার প্রথম জয়ের আনন্দে ভাসল ইন্টার মায়ামি। ম্যাচের নায়ক লিওনেল মেসি। একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করান আরেকটি। তার দারুণ পারফরম্যান্সে  পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে উৎসবে মেতে ওঠে মায়ামি শিবির। ম্যাচের আধঘণ্টা পরই গোল করেন মেসি। ৩১তম মিনিটে প্রতিপক্ষের বক্স থেকে একটু দূরে লুইস সুয়ারেজকে পাস দেন তিনি। উরুগুয়ান তারকা বক্সের মধ্যে বল বাড়ান। তারপর সেগোভিয়ার ঠেলে দেওয়া বল বাঁ পায়ের কোনাকুনি শটে জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।  বিরতির আগে আরেকবার জাদু দেখান মেসি। সুয়ারেজের সঙ্গে বল আদানপ্রদান করে আটবারের ব্যালন ডি’অর জয়ী বক্সে ঢোকেন। তারপর পায়ের দারুণ কাজে টিম্বার্সের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে পাস দেন জার্মান বার্তেরামেকে। মেক্সিকোর আন্তর্জাতিক ফুটবলারের গোল করতে সমস্যা হয়নি। দারুণ এই রাত মেসি দ্বিতীয় গোল করে স্মরণীয় করতে পারতেন। স্টপেজ টাইমে তার চমৎকার ফ্রি কিক টিম্বার্সের দেয়ালের ওপর দিয়ে লক্ষ্যে ছুটেছিল। প্রতিপক্ষ কিপার জেমস পান্তেমিস দারুণ সেভে তাকে মৌসুমের ১৩তম গোলবঞ্চিত করেন। মেসি জাদুতে নু স্টেডিয়ামে খারাপ সময় কাটিয়ে উঠল মায়ামি। তিন ড্র ও এক হারের পর নতুন ভেন্যুতে প্রথম জয় এলো। বিশ্বকাপের আগে মায়ামির আরেকটি ম্যাচ বাকি আছে। হেরনদের সঙ্গে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ খেলে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দেবেন মেসি ও রদ্রিগো ডি পল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম