ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

মেসি-এমবাপ্পের রেকর্ডের রাতে পিএসজির জয়

#

স্পোর্টস ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৩,  10:25 AM

news image

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলের মালিকানা ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। ৪৯৫ টি গোল করেছেন তিনি। আজ সেই রেকর্ডে নাম লেখালেন মেসি। রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপ্পেও। দুই সেরা খেলোয়াড়ের উজ্জ্বলতম রাতে লিগ ওয়ানে লসকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের ১৯ মিনিট না পেরোতেই ১০ জনের দলে পরিণত হয় লস। আশরাফ হাকিমিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আব্দুল সামেদ। একজন বেশি খেলোয়াড় নিয়ে খেলার সুবিধায় খুব দ্রুতই লাভবান হয় পিএসজি। ম্যাচের ৩১ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। লিগ ওয়ানে পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের মালিক হলেন এই ফরোয়ার্ড। এদিনসন কাভানিকে ছাড়িয়ে ১৩৯ গোল করেছেন তিনি। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিতিনিয়া। বিরতির আগেই আরও এক গোল পেয়ে যায় পিএসজি। ৪০ তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের নিখুঁত ব্যাকহিল থেকে জাল খুঁজে নেন মেসি। বিরতির পর পেনাল্টি থেকে লসের হয়ে ব্যবধান কমান ফ্রাঙ্কোভস্কি। কিন্তু হার এড়াতে পারেননি। ৩১ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম