ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

মেসির প্রেমে মজেছেন পূজা চেরি!

#

বিনোদন প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২২,  2:10 PM

news image

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হোঁচট খাওয়া দলটি পরের তিন ম্যাচেই নিজেকে প্রমাণ করতে পেরেছে। জিতেছে প্রতিপক্ষের জালে দুটি করে গোল জড়িয়ে। যেখানে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। মেসির দারুণ ভক্ত ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি। বিশ্বকাপে ম্যারাডোনার উত্তরসূরিদের প্রতিটি ম্যাচই ভীষণ উপভোগ করছেন ‘পোড়ামন’ তারকা।

এদিনও রাত জেগে মেসিদের খেলা দেখেছেন এ নায়িকা। মেসির করা গোলটিতে আনন্দে ভেসেছেন পূজা। আর সেই অনুভূতি ভাগ করে নিয়েছেন বন্ধুদের সঙ্গেও। মেসির গোলের পর পরই উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পূজা লিখেছেন— ‘লাভ ইউ মেসি’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার চারটি ইমোজি। পূজার পোস্ট থেকেই বোঝা যায়, মেসির গোলটি তিনি কতটা উপভোগ করেছেন। তার বাঁ পায়ের প্রেমে কতটা মজেছেন। এর পর আর্জেন্টিনার দেওয়া দ্বিতীয় গোলেও উদযাপন করেন এ তারকা। লেখেন— ‘আরেহ আরেকটা’। সঙ্গে লেখেন, ‘#গোল২’। কাতার বিশ্বকাপটি নিজের প্রিয় খেলোয়াড় মেসির হাতে উঠবে বলেই বিশ্বাস পূজার। মনে মনে সেই পূজাই করছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম