ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

মেম্বারের বিরুদ্ধে নারী জনপ্রতিনিধিকে ধর্ষণের অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০২২,  4:19 PM

news image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মেম্বার জুয়েল মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে এক নারী ইউপি সদস্য। সোমবার (৭ নভেম্বর) সকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত জুয়েল মিয়া বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন নম্বর ওয়ার্ডের সদস্য। মামলা সূত্র থেকে জানা গেছে, গত ১ অক্টোবর ভুক্তভোগী নারী ইউপি সদস্যকে দাপ্তরিক কাজের কথা বলে উপজেলা পরিষদে নিয়ে যান জুয়েল। কাজ না থাকা সত্ত্বেও তিনি তাকে বিভিন্ন অজুহাতে সেখানে আটকে রাখেন।

পরে একই দিন রাত ১১টা বেজে গেলে উপজেলা পরিষদের সামনের সড়কে গাড়ি পাওয়া যাচ্ছিল না। এ সময় জুয়েল ভুক্তভোগী নারীকে গাড়ি নিয়ে আসার কথা বলে একটি বাড়িতে বসিয়ে রাখেন। পরে ফিরে এসে জানান, গাড়ি পাওয়া যায়নি, আজ রাতে এখানেই থাকতে হবে। একপর্যায়ে জুয়েল ভুক্তভোগী নারীর মোবাইল ফোন কেড়ে নেন ও জোরপূর্বক রাতভর সেখানে রেখে ধর্ষণ করে। এদিকে পরদিন সকালে ভুক্তভোগী নারীকে একটি গাড়িতে তুলে বাড়ি পাঠিয়ে দেন। এ ঘটনা জানতে পেরে ভুক্তভোগী নারীর স্বামী তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরে তিনি গত ৩ নভেম্বর নবীগঞ্জ থানায় মামলা করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানান, ভুক্তভোগী নারী ইউপি সদস্যের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখনও রিপোর্ট পাওয়া যায়নি। মেম্বার জুয়েলকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম