ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

মেথি ভেজানো পানি খেলে যে ৭ উপকার পাবেন

#

লাইফস্টাইল ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৪,  11:20 AM

news image

সুগন্ধের জন্য অনেকেরই পছন্দ পাঁচফোড়নের অন্যতম এই উপাদান মেথি। প্রাচীনকাল থেকেই রূপচর্চা এবং রান্নার মসলা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে মেথির বীজ। কিছুটা তেতো স্বাদের এই বীজে আছে অসাধারণ সব পুষ্টিগুণ। উচ্চরক্তচাপ কমাতে জাদুকরি ভূমিকা পালন করে মেথি ভেজানো পানি। শুধু তা-ই নয়, নিয়মিত মেথি ভেজানো পানি খেলে শরীরের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া উন্নত হবে। মেটাবলিজম ভালো থাকলে সহজে ওজন বাড়ে না।

মেথির বীজ ভেজানো পানি তৈরি করতে দুই চা-চামচ বীজ ভালোভাবে ধুয়ে এক গ্লাস পানিতে মিশিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে এই পানি ছেঁকে অল্প অল্প করে পান করুন।

মেথি ভেজানো পানি খেলে যে ৭ উপকার পাবেন-

১. হজমে সাহায্য করে

মেথির বীজে থাকে সহজে দ্রবণীয় ফাইবার যা পরিপাকতন্ত্রে খাবারের চলাচল সহজ করার মাধ্যমে হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়।

৩. কোলেস্টেরলের মাত্রা কমায়

মেথির বীজে থাকা দ্রবণীয় ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে যার ফলে কমে হৃদ্‌রোগের ঝুঁকি।

৪. ওজন কমাতে সাহায্য করে

মেথির বীজ ভেজানো পানিতে থাকা ফাইবারের কারণে অনেকক্ষণ ধরে পেট ভরা অনুভূত হয়, যার ফলে ক্যালরি গ্রহণ কমে ওজন নিয়ন্ত্রণে আসা শুরু করে।

৫. ত্বকের দাগ কমায়

মেথির বীজে প্রচুর পরিমাণে অ্যান্টি–অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য আছে, যা ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে, ব্রণ বা দাগ কমাতে সাহায্য করে।

৬. রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়

মেথির বীজে রয়েছে ভিটামিন, খনিজ এবং অ্যান্টি–অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়িয়ে শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

৭. চুলের বৃদ্ধিতে সহায়তা করে

মেথির বীজ প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিডের একটি ভালো উৎস, যা চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মেথি বীজের পানি পান করলে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং চুল পড়া কমে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম