ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি ১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার দেশের প্রথম 'ক্যাশলেস কারাগার' চালু মুন্সিগঞ্জে স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের বড় সুখবর দিল সরকার তিউনিশিয়ার জালে জাপানের এক হালি

মেথি খাওয়ার উপকারিতা জেনে নিন

#

লাইফস্টাইল ডেস্ক

১৬ মে, ২০২৩,  1:58 PM

news image

শরীর ঠান্ডা রাখতে ঘুম থেকে উঠে মেথি ভেজানো পানি খাচ্ছেন। আবার অনেকের রক্তে চিনি বাড়ছে? ডায়াবেটিসের জন্য মিষ্টি বন্ধ? দিনদিন বুড়িয়ে যাচ্ছেন তার জন্যও মেথি ভেজানো পানি খাচ্ছেন। এছাড়া উচ্চ রক্তচাপ এবং ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ, চুল পড়া রোধ থেকে শুরু করে রক্তাল্পতার সমস্যায়ও সাহায্য করে। তাই ‘সুপার ফুড’-এর তালিকায় নাম রয়েছে মেথির। কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথির ভূমিকা ঠিক কতটা?

বিশ্বজুড়ে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ কোটিরও বেশি। টাইপ-২ ডায়াবেটিস মেলিটাস হল বিপাকহারজনিত সাধারণ একটি রোগ। খাবার থেকে পুষ্টিরস শোষণ করে, তাকে শক্তিতে রূপান্তরিত করার এই প্রক্রিয়া ব্যাহত হয় ডায়াবেটিস হলে। খাবার খাওয়ার পর রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। রক্তে থাকা শর্করা শোষণ করতে মস্তিষ্ক থেকে সঙ্কেত পাঠানো হয় অগ্ন্যাশয়ে। যার ফলে ইনসুলিন ক্ষরণের পরিমাণ বেড়ে যায়। এই ইনসুলিন রক্তে থাকা শর্করা শোষণ করে, তাকে গ্লুকোজে পরিণত করে। এই গ্লুকোজ থেকে শরীর কাজ করার শক্তি পায়। আয়ুর্বেদের একটি গবেষণামূলক পত্রিকা ‘আয়ু’তে বলা হয়েছে, মেথিতে থাকা ফাইবার অতিরিক্ত শর্করা শোষণে বাধা দেয়।

কতটা পরিমাণ মেথি প্রতিদিন খাওয়া উচিত

ডায়াবেটিস থাকলেও মেথি খেতে হবে নিয়ন্ত্রিত পরিমাণে। ‘ডায়াবেটিস এবং মেটাবলিক ডিজঅর্ডার’ নামক একটি পত্রিকায় প্রকাশিত তথ্য বলছে, পানিতে ভিজিয়েই হোক বা রান্নায়, প্রতিদিন ১০ গ্রাম পর্যন্ত মেথির দানা খাওয়া যেতে পারে। তবে পুষ্টিবিদদের মতে, পারলে প্রতিদিন ডায়াবেটিসের মাত্রা কেমন, তা মেপে তবেই মেথি ভেজানো পানি খাওয়া উচিত। সঙ্গে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধ খান, তবে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম