ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২২,  7:11 PM

news image

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা এছাড়া ডেন্টাল কলেজে পরীক্ষা আগামী ২২ এপ্রিল এবং বিএসএমএমইউতে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়। মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সময় সংবাদকে এ তথ্য জানান বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন। তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

তাই পরিস্থিতি বিবেচনায় তারিখ পরিবর্তন হতে পারে। যদি করোনা পরিস্থিতির উন্নতি হয় তাহলে ১ এপ্রিল মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ডেন্টাল কলেজে পরীক্ষা হবে ২২ এপ্রিল এবং বিএসএমএমইউতে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। তিনি জানান, ভর্তি পরীক্ষার নম্বর, আসন সংখ্যাসহ অন্যান্য সব বিষয় নিয়ে পরবর্তী সভায় আলোচনা করা হবে। এরপর সে অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর আগে, ১৭ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় একই সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। প্রসঙ্গত, করোনা অতিমারির মধ্যেও গত বছরের ২ এপ্রিল সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম