ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আল্লাহর বান্দা’ পরিচয় সবচেয়ে মর্যাদার আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের

মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২৩,  4:01 PM

news image

শুধু পদ্মা সেতু নয়, মেট্রোরেল নির্মাণ করতে গিয়েও বাধার মুখে পড়েছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেকটা কাজে বাধা দেওয়া কিছু মানুষের চরিত্র বলে মন্তব্য করেন তিনি।  সোমবার (৯ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এই কথা বলেন। নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেকটা কাজে বাধা দেওয়া দেশের কিছু মানুষের চরিত্র। শুধু পদ্মা সেতুই নয়, মেট্রোরেল বানাতেও বাধা পেয়েছি।’ মেট্রোরেল ব্যবহারে যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে। রাষ্ট্রীয় এই সম্পদের গুরুত্ব বুঝতে হবে।’ এ সময় বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেওয়া হবে বলে জানান সরকারপ্রধান। এর আগে গত ২৮ ডিসেম্বর বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ধাপে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত চালু হওয়ার কথা রয়েছে। আর ২০২৫ সালের মধ্যে মেট্রোরেল যাবে কমলাপুর পর্যন্ত। এই প্রকল্প পুরোপুরি চালু হলে রাজধানীবাসী যানজটের দুর্বিসহ যন্ত্রণা থেকে অনেকটা মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম