ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

মেট্রোরেলে ২৯ দিনে আয় ২ কোটি ৪৬ লাখ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৩,  2:27 PM

news image

উদ্বোধনের পর থেকে ২৯ দিনে দেশের প্রথম মেট্রোরেলে প্রায় আড়াই কোটি টাকা আয় হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে এ তথ্য দেন ডিএমটিসিএলর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন সিদ্দিক। গত ২৮ ডিসেম্বর উদ্বোধন করা হয় স্বপ্নের মেট্টোরেল। উদ্বোধনের পরদিন থেকে উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে বিরতিহীনভাবে চলাচল শুরু করে স্বপ্নের এই রেল। উদ্বোধনের পর থেকে ২৯ দিনে মেট্রোরেলে প্রায় আড়াই কোটি (২ কোটি ৪৬ লাখ) টাকা আয় হয়েছে জানিয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন সিদ্দিক বলেন,

২৯ দিনে ৩ লাখ ৩৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। মূল আয় বোঝা যাবে পুরো রুট চালু হলে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন, তিনটি স্টেশনে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করবে। তবে টিকিট কাটার সুবিধার্থে যাত্রীদের জন্য গেট খোলা হবে সকাল ৮টা থেকে। ট্রেনগুলো আগের মতোই ১০ মিনিট পরপর চলাচল করবে। ডিএমটিসিএলের কর্মকর্তা আরও জানিয়েছেন, আপাতত মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনা নেই। তবে নতুন নতুন স্টেশন চালু হবে। ২৬ মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশনে মেট্রোরেল থামানোর পরিকল্পনা আছে। বর্তমানে চালু হওয়া মেট্রোরেল প্রকল্পটির নাম এমআরটি লাইন-৬। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এর দৈর্ঘ্য ২১ কিলোমিটারের বেশি। এর মধ্যে ১৭টি স্টেশন থাকছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম