ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, বন্ধ ৪৫ মিনিট

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২৩,  12:26 PM

news image

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল। এতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে যাত্রীদের। অনেককেই স্টেশনে রেলের অপেক্ষায় থাকতে দেখা গিয়েছে। সোমবার (৭ আগস্ট) সকাল ৮টায় মেট্রোরেল চালুর কিছুক্ষণ আগে ত্রুটি ধরা পড়ে। এরপর তা মেরামত করে আবারও চালু করা হয়। এমআরটি লাইন-৬ এর জিএম অপারেশন মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেন । তিনি বলেন, প্রতি রাতে মেট্রোরেল বন্ধ এবং সকালে চালুর সময় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়। রোববার রাতেও তা করা হয়েছিল। তখন সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু সকালে চালুর আগে পরীক্ষার সময় সামান্য যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তাই, কিছুক্ষণ বন্ধ ছিল রেল। তবে, ত্রুটি ঠিক করে দ্রুত তা চালু করা হয়। ইফতেখার হোসেন বলেন, এটা বড় কোনো ত্রুটি ছিল না। মেট্রোরেল যেহেতু বিদ্যুতে চলে তাই এরকম ছোটখাটো যান্ত্রিক ত্রুটি হতেই পারে। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে দিয়াবাড়ি লাইন উদ্বোধন করেন। বর্তমানে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছে এ ট্রেন । ইতোমধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এসব পরীক্ষা-নিরীক্ষা। এরপর অক্টোবরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি-৬ লাইনের আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চলাচল উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম