ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

মেট্রোরেলে বাড়তি নিরাপত্তা জোরদার করা হচ্ছে: ডিএমটিসিএলের এমডি

#

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২৫,  3:27 PM

news image

রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে দুই কিশোর ছাদে উঠে পড়ার ঘটনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মেট্রোরেলের ইতিহাসে রোববার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে ঘটে গেছে এক অবাক করা ঘটনা। বাংলাদেশ সচিবালয় স্টেশনে হঠাৎ মেট্রোরেলের ছাদের ওপর উঠে পড়ে দুই কিশোর। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়া হয় মেট্রো চলাচল। ঘটনাটির পর রাত পৌনে ৯টায় দিকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিএমটিসিএল। এ ঘটনায় ট্রেন বন্ধ করে স্টেশনের প্রতিটি ট্র্যাকে সার্চ করাসহ মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা জানিয়েছেন ডিএমটিসিএলের এমডি। সোমবার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল ভবনে মেট্রোরেলের সাম্প্রতিক অর্জন ও সর্বশেষ অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এমডি বলেন, নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে আরও জোরদার করতে স্টেশনের প্রবেশ পথে সিসিটিভি লাগানোর ব্যবস্থা চলছে। দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের কাজ সম্প্রসারণে অগ্রগতি নেই জানিয়ে পরবর্তী সরকার না আসা পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে না বলেও জানান তিনি। এসময় গত ২১ নভেম্বর ঘটে যাওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ফিজিক্যাল ক্ষতি হয়নি বলেও দাবি করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম