ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

মেট্রোরেলে চড়ে যাত্রীদের বাঁধভাঙা উল্লাস

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২২,  11:37 AM

news image

ছবি : সংগৃহীত

জনসাধারণের জন্য উন্মুক্ত হলো দেশের প্রথম মেট্রোরেলের। দীর্ঘ প্রতীক্ষার পর মেট্রোরেলে চড়তে পেরে অত্যন্ত আনন্দিত ও উচ্ছসিত যাত্রীরা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রথমদিনের মতো মেট্রোরেলের বাণিজ্যিকযাত্রা শুরু হয়। মেট্রোরেলে ভ্রমণের জন্য বুধবার রাত থেকে স্টেশনে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রথম দিনেই মেট্রোরেলে ভ্রমণ করে উচ্ছ্বসিত তারা। খুব অল্প সময়ে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও আসতে পেরে যাত্রীদের বাঁধভাঙা উল্লাস করতে দেখা গেছে। যাত্রীরা বলছেন, মেট্রোরেলে চড়ার পর তাদের কাছে মনে হচ্ছে তারা ঢাকায় নয়, উন্নত বিশ্বের কোনো দেশে চলে এসেছেন। উন্নত প্রযুক্তির মেট্রোরেল চালুর জন্য অনেকেই বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।

সেলিম আহমেদ নামে এক যাত্রী বলেন, দেশে প্রথমবারের মতো মেট্রোরেল চালু হলো প্রথমদিনেই আমি মেট্রোরেল চড়লাম। খুব ভালো লাগছে। আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আওয়ামী লীগ সরকার আসলেই একটি চমৎকার কাজ করেছে। খুব অল্প সময়ে দিয়াবাড়ী থেকে আগারগাঁও চলে আসলাম। মিরপুরের বাসিন্দা হৃদয় বলেন বলেন, দীর্ঘ দিন ধরে মেট্টোরেলের কাজ চলায় আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। অবশেষে সুদিন এসেছে। প্রথম দিনই মেট্টোরেল চড়তে এসেছি। সত্যিই খুব আনন্দ লাগছে। এখন থেকে আমাদের যাতায়াতে আর কোনো সমস্যা হবে না। এক নারী যাত্রী বলেন, এর আগে বিদেশে বহুবার মেট্রোরেলে চড়েছি। তবে নিজ দেশে মেট্রোরেলে চড়ার আনন্দটাই আলাদা। আমার বাচ্চারাও মেট্রোরেলে চড়ে খুব আনন্দিত। প্রথম দিনে ট্রেনে উঠতে কেউ কেউ বুধবার রাত ১১টা থেকে থেকেই উত্তরা স্টেশনে উপস্থিত ছিলেন। তরিকুল হায়দার নামে এক যাত্রী বলেন, এখানে যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে। মেট্রোরেলের প্রথম ট্রেনে ওঠার জন্য রাত ১১টা থেকে স্টেশনে অপেক্ষা করছি। যাইহোক অবশেষে ট্রেনে উঠতে পেরে অনেক ভালো লাগছে। এর আগে, বুধবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আধুনিক নগরায়নের এক নতুন অধ্যায় সূচিত হলো বাংলাদেশে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম