ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

মেট্রোরেলে কোন স্টেশনে কত ভাড়া, তালিকা প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২২,  3:15 PM

news image

আসছে স্বাধীনতা দিবসে (১৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে মেট্রোরেল। উদ্বোধন করা হবে আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত মেট্রোরেল সেবা। মাঝে থাকবে সাতটি স্টেশন। আগারগাঁও থেকে দিয়াবাড়ি যেতে ভাড়া গুনতে হবে ৬০ টাকা। সর্বনিন্ম ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এক বিজ্ঞপ্তিতে ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। মেট্রোরেলে সর্বনিন্ম ভাড়ায় যাওয়া যাবে দিয়াবাড়ি থেকে উত্তরা সেন্টার ও উত্তরা সাউথ স্টেশনে। এ ছাড়াও পল্লবী থেকে মিরপুর-১১ কিংবা কাজীপাড়ার যেকোনো স্টেশনে যাওয়া যাবে ২০ টাকা খরচে। দিয়াবাড়ি থেকে পল্লবী ও মিরপুর-১১ ভাড়া হবে ৩০ টাকা। দিয়াবাড়ি থেকে মিরপুর-১০ ও কাজীপাড়ায় যেতে লাগবে ৪০ টাকা এবং শেওড়াপাড়া পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

মাঝে পল্লবী থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া দিতে হবে ৩০ টাকা। আর মিরপুর-১০ থেকে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও মতিঝিল পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৩০, ৪০, ৫০ ও ৬০ টাকা। অপরদিকে ফিরতি পথে সর্বনিন্ম ২০ টাকায় যাওয়া যাবে কমলাপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কমলাপুর থেকে শাহবাগ ও কারওয়ান বাজার ৩০ টাকা, বিজয় সরণি ও আগারগাঁও ৫০ টাকা, শেওড়াপাড়া ৬০ টাকা, কাজীপাড়া ও মিরপুর-১০ ৭০ টাকা, মিরপুর-১১ ও পল্লবী ৮০ টাকা এবং দিয়াবাড়ি পর্যন্ত ৯০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার উত্তরায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেট্রোরেলের ডিপোতে প্রদর্শনী ও তথ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ভাড়ার কথা তুলে ধরে বলেছিলেন, প্রতি কিলোমিটার ৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ১০০ টাকা। আর সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয়েছে ২০ টাকা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মেট্রোরেলে চলাচল ফ্রি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কোম্পানি সূত্রে জানা যায়, মেট্রোরেলের ভাড়া স্মার্টকার্ডের মাধ্যমে পরিশোধ করলে যাত্রীরা ১০ শতাংশ রেয়াতের (ছাড়) সুযোগ পাবেন। চলাচলের ক্ষেত্রে যাত্রীরা সাপ্তাহিক, মাসিক ও পারিবারিক কার্ড অগ্রিম পরিশোধ করবেন। স্টেশনে থাকা মেশিনের মাধ্যমে কার্ড রিাচার্জ করা যাবে। ভাড়ার চেয়ে বেশি পথ যাতায়াত করলে দায়িত্বরত কর্মকর্তাদের কাছে অতিরিক্ত বিল জমা দিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম