ঢাকা ১১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় অবৈধ জুস এবং সেমাই কারখানায় অভিযান সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব ``গিভ টু গেইন'' প্রতিপাদ্যে কমিউনিটি ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন আপাতত জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু প্রাথমিকের ১ কোটি ৪০ লক্ষ শিক্ষার্থীর জন্য সুখবর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা ফ্যামিলি কার্ড সবাই পাবেন, প্রত্যেক ঘরে ঘরে যাবে: এলজিআরডি মন্ত্রী জ্বালানি তেল নিয়ে মোটরসাইকেল রাইড শেয়ার চালকদের জন্য বড় সুখবর শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ গ্যারি কার্স্টেন

মেট্রোরেলে কোনো হাফ ভাড়া নেই: সেতুমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২২,  12:31 PM

news image

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, মেট্রোরেলে কোনো হাফ ভাড়া নেই। তবে মেট্রোরেল পাস নিলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, ৩৮ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাওয়া যাবে। আগারগাঁও থেকে উত্তরা ৬০ টাকা দিয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে যেতে পারবেন যাত্রীরা। তবে মেট্টোরেলে কোন হাফ পাস (ভাড়া) নেই। তবে মেট্রোরেল পাস নিলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবে। যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা যৌক্তিক। এদিকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ দেশের প্রথম এ মেট্রোরেলের প্রতি কিলোমিটারের ভাড়া ঠিক করেছে ৫ টাকা। গত ৮ সেপ্টেম্বর ভাড়ার পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হয়। তবে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তার মানে মেট্রোরেলে চড়তে ন্যূনতম কুড়ি টাকা গুনতেই হবে। উত্তরা দিয়াবাড়ি (উত্তরা নর্থ স্টেশন) থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ভাড়া ঠিক করা হয়েছে ৬০ টাকা। উত্তরা নর্থ স্টেশন থেকে উত্তরা সেন্টার ও উত্তরা সাউথ স্টেশনে যেতে সর্বনিম্ন ভাড়া ওই ২০ টাকাই দিতে হবে। সিঙ্গেল জার্নি টিকিট স্টেশনের কাউন্টার থেকে কাটা যায়, চাইলে ‘টিকিট বিক্রয় মেশিন’ থেকে নিজে নিজেও কাজটি সেরে ফেলা যায়। উত্তরা নর্থ থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা। আর পল্লবী থেকে মিরপুর-১১, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া একই, ২০ টাকা। পল্লবী থেকে শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশনের ভাড়া ৩০ টাকা। মেট্রোরেলের দ্বিতীয় ধাপ চালু হলে মিরপুর-১০ নম্বর থেকে ফার্মগেট যেতে গুনতে হবে ৩০ টাকা, আর কারওয়ান বাজার যেতে লাগবে ৪০ টাকা। মিরপুর–১০ স্টেশন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া ৫০ টাকা, সচিবালয় ও মতিঝিল স্টেশনে যেতে লাগবে ৬০ টাকা। তবে মিরপুর-১০ থেকে কমলাপুর স্টেশনে যেতে লাগবে ৭০ টাকা ভাড়া। তবে দীর্ঘমেয়াদী পাস নিলে ভাড়ায় ১০ শতাংশ ছাড়ের ব্যবস্থা নিতে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী কোম্পানি ডিএমটিসিএলকে নির্দেশনা দিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। পাশাপাশি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিনা ভাড়া এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য ছাড়ের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম