ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

মেট্রোরেলের মতিঝিল স্টেশনে প্রথম দিনেই যাত্রীদের লম্বা লাইন

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৩,  10:39 AM

news image

অবশেষে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মেট্রোরেলে চড়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা। রোববার (৫ নভেম্বর) সকাল থেকে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চলাচল শুরু হয়। তবে প্রথম দিনেই মতিঝিল স্টেশনে যাত্রীদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। সরেজমিনে দেখা যায়, সকাল ৭টা ১৫ মিনিটে মেট্রোরেলের মতিঝিল স্টেশনের গেট খুলে দেওয়া হয়। মেট্রোরেলে চলে গন্তব্যস্থলে যাওয়ার জন্য সকাল ৭টা থেকেই বিপুল সংখ্যক যাত্রী অপেক্ষা করছিলেন। সকাল ৭টা ৩০ মিনিটে মতিঝিল থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছেড়ে যায়। এসময় যাত্রীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সব শ্রেণির মানুষকেই দেখা গেছে ট্রেনে ওঠার অপেক্ষায়। এর আগে, শনিবার (৪ নভেম্বর) মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা হয়েছিল। উত্তরা থেকে মতিঝিলের ভাড়া ধরা হয়েছে ১০০ টাকা। তৃতীয় ধাপে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণকাজ চলছে। ২০২৫ সালের জুনে এই অংশের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম