ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

মেট্রোরেলের বন্ধ থাকা দুই স্টেশন চালু নিয়ে সুখবর

#

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০২৪,  11:10 AM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া আগামী এক মাসের মধ্যে এবং মিরপুর-১০ স্টেশন দ্রুতই চালু করা হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ডিএমটিসিএল সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, চলতি সেপ্টেম্বর কিংবা অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনটি চালু করার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানিটি। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যে মিরপুর-১০ স্টেশনটিও চালু করার ব্যাপারে ভাবছে তারা। ডিএমটিসিএলের এক কর্মকর্তা বলেন, ‘মতিঝিল, সচিবালয়, মিরপুর-১০ ও উত্তরা উত্তর স্টেশনে যাত্রীর চাপ সবচেয়ে বেশি। এই স্টেশন দিয়ে ৩০-৪০ হাজার যাত্রী দৈনিক যাতায়াত করে। তাই আমরা দ্রুত সময়ের মধ্যে মিরপুর-১০ স্টেশন চালু করতে চেষ্টা করছি।’ এ ব্যাপারে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘আমরা দ্রুতই চালু করতে চেষ্টা করছি। আমি এখনও টিমের সঙ্গে বসিনি। বসলে ফিডব্যাক পাব। তারা কাজ করে যাচ্ছে। আশা করছি দ্রুত চালু করা যাবে।’ প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন চলাকালে সংঘর্ষের ঘটনায় কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। এতে গত ১৮ জুলাই থেকে বন্ধ করে দেওয়া হয় মেট্রোরেল। তবে গত ২৫ আগস্ট ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন বাদে চালু করা হয় মেট্রোরেল। তাই এখন পর্যন্ত বন্ধ রয়েছে স্টেশন দুটি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম