ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

মেট্রোরেলের টিকিট ভেন্ডিং মেশিনের সার্ভারে ত্রুটি

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২২,  12:44 PM

news image

মেট্রোরেলের উত্তরা ও আগারগাঁওয়ে তিনটি তিনটি করে ছয়টি ভেন্ডিং মেশিন (ডিজিটাল টিকিট বুথ) সকাল ৮টায় চালু হয়। কিছুক্ষণ পর থেকেই সমস্যা দেখা দিতে শুরু করে। পরে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে সবগুলো বুথে সার্ভারে ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে সবগুলো বন্ধ হয়ে যায়। পরে হাতে হাতে অর্থাৎ ম্যানুয়ালি টিকিট বিতরণ শুরু হয়। আগারগাঁও এবং উত্তরার দিয়াবাড়িতে দুই স্টেশনে দুটি করে ম্যানুয়াল বুথে টিকিট বিক্রি চালু হয়। সেখান থেকে টিকিট সংগ্রহ করে যাত্রীরা মেট্রোরেলে ভ্রমণ করেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জিএম (অপারেশন) ইফতিখার হোসেন বলেন, ‘আজ একসঙ্গে অনেকজন টিকিটের জন্য চেষ্টা করছে, তাই সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি, সার্ভিস বাড়ানোর জন্য। নতুন জিনিস সাময়িক প্রথমে একটু সমস্যা হয়। একটি সিস্টেম এডাপ্ট করতে সময় লাগে।’ ডিএমটিসিএলের জিএম ইফতিখার আরও বলেন, ‘অনেক ভালো রেসপন্স পেয়েছি। আমরা আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চালু রাখব। ১১টা ৫০ মিনিট পর্যন্ত টিকিট দেব। আজ অনেক লোক প্লাটফর্মের বাহিরে, কিন্তু সবার ভ্রমণের সুযোগ হবে না। ১১টা ৫০ মিনিটের পর প্লাটফর্মের বাইরে যারা আছে তাদের চলে যেতে বলব। প্রত্যেক দশমিনিট পর পর স্টেশন থেকে ট্রেন ছাড়ছে।’ সূত্র : সমকাল 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম