ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

মেট্রোপলিটন পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি

#

নিজস্ব প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০২২,  12:29 PM

news image

তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। একই সঙ্গে পুলিশ ফাঁড়ির এক ইনচার্জ ও এক পরিদর্শককে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে কাশিয়াডাঙ্গা থানা থেকে চন্দ্রিমা থানায় বদলি করা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ অফিস আদেশ দেওয়া হয়। আদেশ সূত্রে জানা গেছে, ‘রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজশাহীতে কর্মরত নিম্নবর্ণিত পুলিশ কর্মকর্তাদের জনস্বার্থে ও প্রশাসনিক প্রয়োজনে তাদের নামের পার্শ্বে উল্লিখিত ইউনিটে বদলি-পদায়ন করা হলো। চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেনকে এয়ারপোর্ট থানায় এবং এয়ারপোর্ট থানার ওসি মো. মশিউর রহমানকে কাশিয়াডাঙ্গা থানায় বদলি করা হয়েছে। কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজকে চন্দ্রিমা থানায় বদলি করা হয়েছে। মতিহার থানার ইন্সপেক্টর (তদন্ত) আরিফুল ইসলামকে নগর গোয়েন্দা শাখায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলামকে ইন্সপেক্টর (তদন্ত) মতিহার থানায় বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম