ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

মেঘনা নদীতে তিন জেলে গুলিবিদ্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০২২,  10:51 AM

news image

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে জলদস্যুদের হামলায় তিন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় এক জেলেকে দস্যুরা নিয়ে গেছেন। বুধবার (৯ নভেম্বর) সকালে বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ফেরদৌস আহমেদে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে চর আবদুল্লাহ ইউনিয়নের পশ্চিম পাশে নদীতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন- কমলনগর উপজেলার চরফলকন এলাকার তসির আহম্মদের ছেলে মো. আব্বাস মাঝি (২৮), রামগতির পশ্চিম চরকলাকোপা গ্রামের মো. ইউনুসের ছেলে মো. ইউসুফ (২৭) ও নোয়াখালীর সুবর্ণচরের আলমগীর ফরাজির ছেলে মো. ফারুক (৩৫)। নিখোঁজ ব্যক্তি হলেন-

মহিউদ্দিন নোয়াখালীর সুবর্ণচর এলাকার নানু ফরাজির ছেলে মহিউদ্দিন (৩৫)। আহতরা জানান, মঙ্গলবার মেঘনা নদীতে আব্বাস মাঝিসহ ছয়জন জেলে মাছ শিকারে যায়। পরে নদীতে জাল ফেলার প্রস্তুতি নেওয়ার সময় নৌকায় দস্যুরা গুলি ছোড়ে। এ সময় তিন জেলে গুলিবিদ্ধ হয়। পরে নৌকা থেকে মহিউদ্দিনকে নিয়ে যায় জলদস্যুরা। তারা আরও জানান সংবাদ পেয়ে মঙ্গলবার রাত ২টার দিকে কমলনগর উপজেলার লুধুয়া মৎস্যঘাট এলাকার আড়ৎদাররা ঘটনাস্থল পৌঁছে তাদের উদ্ধার করে। পরে একই দিন রাত ৪টার দিকে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী আব্বাস মাঝি জানান, নদীতে জাল ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে দূর থেকে আমাদের নৌকাতে দস্যুরা গুলি ছোড়ে। এতে আমরা তিনজন গুলিবিদ্ধ হই। আমাদের এক সহকর্মী মহিউদ্দিনকে দস্যুরা নিয়ে গেছে। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একে আজাদ জানান, মঙ্গলবার রাতে তিনজন গুলিবিদ্ধ রোগী এসেছেন। তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ফেরদৌস আহমেদ জানান, মঙ্গলবার রাতে চর আবদুল্লাহ ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে ডাকাতির ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম