ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত ২, নিখোঁজ একাধিক

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৫,  10:52 AM

news image

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে দুজন জন নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের কালীপুরা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন জানান, রাতের অন্ধকারে দ্রুতগতির একটি স্পিডবোট নদীতে নোঙর করে রাখা বাল্কহেডে ধাক্কা দিলে এই সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছে। তারা হলেন- অদুদ বেপারী (৩৫) ও নাঈম (৩০)। তাদের দুজনেরই বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায়। তবে কতজন আহত হয়েছে তা এখনো জানা যায়নি। স্পিডবোটে ১০-১২ জনের মতো লোক ছিল বলে শুনেছেন সহকারী উপপরিদর্শক মো. আলামিন। গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার বলেন, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। অন্যজন গুরুতর আহত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, নিহত দুজনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে নৌযানের একটি অন্যটিকে দেখতে পায়নি।। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটলো এ ব্যাপারে এখনো বিস্তারিত তদন্ত চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম