ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

মেঘনায় বর্জ্য ব্যবস্থাপনাগার না থাকায় পরিবেশ দূষণের শিকার হচ্ছে এলাকাবাসী

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুন, ২০২২,  4:25 PM

news image

কুমিল্লা মেঘনা উপজেলার বর্জ্য ব্যবস্থাপনাগার না থাকার ফলে পরিবেশ দূষণের শিকার হচ্ছে এলাকা জনগন। সরজমিনে দেখা গেল,  মানিকারচর বাজার সহ অন্যান্য এলাকার  সকল ধরনের বর্জ্য রাতের অন্ধকারে  বাটেরচর টু মেঘনা উপজেলার বিশ্বরোড় এলাকার ৮০ মিটার ব্রিজ নিচে  ফেলে দিয়ে যাচ্ছে। তাছাড়ও  রাস্তার  আশেপাশে,  যেখানে-সেখানে।  রাতের অন্ধকারে অটোরিকশা  বা ছোট পিকআপ ভ্যান এ  করে প্রতিদিনই ১০ থেকে ১৫ বস্তা মুরগির চামড়া, পঁচা তরকারি, পঁচা আলু পঁচা পিয়াজ  সহ যতরকমের আবর্জনা ফেলে দিয়ে যায়। শত শত বস্তা বর্তমানে ভাসমান অবস্থায় পড়ে আছে ৮০ মিটার ব্রিজের নিচে। পথচারীরা চলাচলের সময় বিশ্রী দুর্গন্ধের কারণে  ক্রমেই অসুস্থ হওয়ার  সম্ভাবনা বিরাজমান।

                          বাটেরচর টু মেঘনা উপজেলা  রাস্তা টি মেরামত কারী ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী  মোঃ মোসলেম শিকদার বলেন, এমন দূর্গন্ধের কারনে  আমাদের লেবারেরা কাজও করতে পারছে না। আমরা  অসুস্থ হয়ে পরছি।  ভাই  আপনাদের কাছে অনুরোধ করছি, উপজেলা প্রশাসন কে বিষয়টি  অবহিত করে আমাদেরকে  দুর্গন্ধের হাত থেকে বাচান। অন্য আরেক জন পথচারী শিবনগর গ্রামের সানাউল্লাহ বলেন, ভাই এখানে  শত শত  ময়লার  বস্তা ফেলে দিয়ে গিয়েছে, আর সব গুলো  ময়লার বস্তাই মুক্তিনগর বাজার থেকে এনে ফেলে দিয়ে গিয়েছে। আমরা  সরকারের কাছে  দাবী জানাই, আমাদেরকে  পরিবেশ দূষণের হাত থেকে যেন  রক্ষা করে। এ বিষয়ে  মানিকারচর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার ও মানিকারচর বাজার কমিটির সাধারণ সম্পাদক,  আবদুল বাতেন খন্দকার  আমাদের প্রতিনিধি কে বিনয়ের সাথে  বলেন, , মেঘনায় কোন বর্জ্য ব্যবস্থাপনাগার নাই। আমারা  কোথায় ফেলবো বাজারের ময়লা আবর্জনা  গুলো?  জায়গা দেখাইয়া দেন। আমি সরকারের কাছে অনুরোধ করছি মেঘনায় একটা বর্জ্য ব্যবস্থাপনাগার তৈরি করা হোক। তাহলে সব সমস্যার  সমাধান হয়ে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম