ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

মেঘনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

#

১৫ ডিসেম্বর, ২০২৫,  2:59 PM

news image

কুমিল্লার মেঘনায় পতিত জমির দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।  সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছে। তারা হলেন- জামাল মিয়া, রাতুল, তাসলিমা, শহিদ ও জসিম। এদের মধ্যে শহিদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাধানগর গ্রামের একটি সংখ্যালঘু পরিবার তাদের জমি-জায়গা ফেলে চলে গেছে। সেই জায়গা দীর্ঘদিন ধরে পতিত অবস্থায় পড়ে থাকায় বিএনপি নেতা শহিদ মিয়ার সমর্থক জসিম মিয়া মাটি ভরাট করে ঘর নির্মাণ করতে গেলে রাধানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সভাপতি মোসলেম মিয়া তাতে বাঁধা দেয় এবং জসিম মিয়ার ছেলে রাতুলকে (১২) মারধর করে।  এ ঘটনায় শহিদ মিয়া বিচার চাইতে গেলে তাকেও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোসলেম মেম্বার, তারেক, নিলয়, রফিক ও রাজিব সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে বিএনপি নেতা শহিদ মিয়ার লোকজন দৌড়ে ঘটনাস্থলে এলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শহিদ গ্রুপের ৫ জন আহত হন। শহিদ মিয়ার সমর্থক আহত তাসলিমা আক্তার বলেন, আমাদের জায়গার সঙ্গে হিন্দুদের কিছু জায়গা পরিত্যক্ত পড়ে আছে। ওই জায়গা ভরাট করে আমার দেবর একটি ঘর তুলতে গেলে আওয়ামী লীগ নেতা মোসলেম বাধা দেয় এবং আমার দেবরের ছেলে রাতুলকে মারধর করে গুরতর আহত করে। এ ঘটনায় আমার স্বামী বিচার চাইতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মারামারির খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক।শুনেছি কয়েকজন আহত হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম