ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মেক্সিকোয় বাংলাদেশিসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশী আটক

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর, ২০২১,  4:56 PM

news image

মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ প্রদেশে দুটি ট্রাক থেকে বাংলাদেশসহ ১২ দেশের ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। এসব অভিবাসনপ্রত্যাশী ট্রাকের পেছনে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মেক্সিকো সরকারের জাতীয় অভিবাসন ইনস্টিটিউট-আইএনএম আজ শনিবার জানিয়েছে, আটক করা অভিবাসনপ্রত্যাশীদের বেশির ভাগই প্রতিবেশী দেশ গুয়াতেমালা থেকে এসেছেন।

আইএনএম জানিয়েছে, গুয়াতেমালার ৪০১ জন, হন্ডুরাসের ৫৩ জন, ডোমিনিকান রিপাবলিকের ৪০ জন, বাংলাদেশের ৩৭ জন, নিকারাগুয়ার ২৭ জন, এল সালভাদরের ১৮ জন, কিউবার আট জন, ঘানার ছয় জন, ভেনেজুয়েলার চার জন, ইকুয়েডরের চার জন, ভারতের এক জন এবং ক্যামেরুনের এক জন অভিবাসনপ্রত্যাশীকে গতকাল শুক্রবার দুটি ট্রেইলারে লুকিয়ে থাকা অবস্থায় পাওয়া গেছে। আইএনএম আরও জানিয়েছে—আটক করা অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৪৫৫ জন পুরুষ এবং ১৪৫ জন নারী। তাঁদের হয় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে কিংবা মেক্সিকোতে থাকার সুযোগ দেওয়া হবে বলে আইএনএম জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম