ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে ৪৭ জন গ্রেফতার ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলির ঘটনায় একজন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুলাই, ২০২৬,  10:53 AM

news image

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের পাশে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪২ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। সন্দেহভাজন হামলাকারী গুলি করার পরপরই মোটরসাইকেলে করে পালিয়ে গেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার এ ঘটনা ঘটে। মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক সচিবালয় এ ঘটনাকে ‘সরাসরি হামলা’ হিসেবে চিহ্নিত করেছে।  হামলার ঘটনাটি মেক্সিকো সিটির সান্তো ডোমিঙ্গো চত্বরে ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। ঔপনিবেশিক আমলের ভবনে ঘেরা এ জায়গা জাল নথিপত্র তৈরি ও বিক্রির কারণে বেশ পরিচিত। হামলার ঘটনাটি মেক্সিকো সিটির সান্তো ডোমিঙ্গো চত্বরে ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। ঔপনিবেশিক আমলের ভবনে ঘেরা এ জায়গা জাল নথিপত্র তৈরি ও বিক্রির কারণে বেশ পরিচিত। মেক্সিকোর রাজধানীতে, বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের পাশে এমন ঘটনা সচরাচর দেখা যায় না। যদিও রাজধানীতে ইউনিয়ন তেপিতো ও ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়নের মতো কয়েকটি সড়কভিত্তিক অপরাধী চক্র সক্রিয় রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম