ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

মেক্সিকোয় গাড়ি ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৫৩ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২১,  9:55 AM

news image

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি ট্রেইলার গাড়ি ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৫৩ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে বেশিরভাগই অভিবাসনপ্রত্যাশী। মেক্সিকোর চিয়াপাস রাজ্যের সিভিল প্রোটেকশন সার্ভিস জানিয়েছে,

দুর্ঘটনায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি  করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনায় হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ট্রেইলার গাড়ির মধ্যে থাকা অধিকাংশ অভিবাসনপ্রত্যাশী হন্ডুরাস থেকে যাওয়া। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেন, নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। টুইটার বার্তায় তিনি নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান। তিনি আরও বলেন, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে যেসব বিদেশি নাগরিক রয়েছেন তাদের বিস্তারিত তথ্য জানাতে দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম